ঢাকার তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

২ সপ্তাহ আগে
শীত শেষে বসন্তের আগমন। দেশে তাপমাত্রা বাড়ছে। ঢাকার আশপাশ ও পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা বাড়ার আভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে রাজধানীর আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়াও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

]]>
সম্পূর্ণ পড়ুন