বুধবার (২২ এপ্রিল) সড়ক ও জনপথ বিভাগের ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিমের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, শুক্রবার (২৪ এপ্রিল) থেকে রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত সেতুটিতে মেরামত কাজ চলবে। জানা যায়, শেরপুর সেতুটি দীর্ঘদিন ধরেই নড়বড়ে অবস্থায় পড়ে আছে। এ সেতুর ওপর দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল করে। বর্তমানে সেতুটি যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় জরুরি ভিত্তিতে মেরামত কাজের প্রয়োজন দেখা দেয়।
আরও পড়ুন: মৌলভীবাজারে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে নারী খুন
সড়ক বিভাগ জানিয়েছে, সেতুটির ডেকস্লাব মেরামত করা হবে। এর ফলে শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুতে এক লেনে যান চলাচল করবে। এরপর শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত সেতু দিয়ে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে। পরবর্তীতে শনিবার সকাল ৯টা থেকে পরের দিন রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত পুনরায় এক লেনে যান চলাচল করবে।
সেতুটিতে যান চলাচল সীমিত ও বন্ধ থাকার এই সময়ে যাত্রীদের বিকল্প হিসেবে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের পরামর্শ জানিয়েছে সড়ক বিভাগ।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·