মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশেষ করে ডেঙ্গু মশা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধ করতে এখন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।’
তিনি বলেন, ‘মশার যাতে বিস্তার না ঘটে, সেটা আমরা দেখবো। মানুষকে সচেতন করার চেষ্টা করবো। কাল থেকে এগুলো আমরা শুরু করবো।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘মশার সৃষ্টিস্থলে কীভাবে মশা নিধন করা যায়, সেগুলো আমরা বের করবো। পাশাপাশি কিছু জনসচেতনতাও দরকার। বাসাবাড়িতে থাকা খোলা কন্টেইনার, গাড়ির টায়ার, ডাবের খোসায় মশা জমে। এগুলো থেকে মানুষকে সচেতন করতে হবে।’
আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, ‘ডেঙ্গুর প্রভাব এমনভাবে ছড়ায়, সেটা শুধু অফিসের লোকজন কাজ করলে সমাধান হবে না। যদি জনগণের সচেতনতা এবং সহযোগিতা প্রজোয্য।
চিকিৎসা সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
]]>
১ সপ্তাহে আগে
২






Bengali (BD) ·
English (US) ·