বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর আজমপুরে মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আফজাল নাছেরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে মাহমুদুল হাসান হত্যাকাণ্ডে আফজাল নাছেরের সম্পৃক্ততা পাওয়া গেছে। তার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে বলে সাক্ষ্য-প্রমাণ মিলছে। মামলার রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আরও পড়ুন: তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার
এর আগে গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর বিভিন্ন মামলায় কয়েক দফায় রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিলেন মাহমুদুল হাসান। মিছিলটি উত্তরা পূর্ব থানার আজমপুর ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে আসামিদের ছোড়া গুলিতে মাহমুদুল হাসান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলার তদন্তে আফজাল নাছেরের নাম উঠে আসে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·