রোজারিওতে কোচিং কোর্স সম্পন্ন করে আনুষ্ঠানিক সনদ অর্জন করেছেন মারিয়া। এই লাইসেন্সটি ডি মারিয়াকে ভবিষ্যতে ফুটবল ব্যবস্থাপনায় কাজ করার সুযোগ দেবে, যখন তিনি খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেবেন। স্কুলের পক্ষ থেকে তাকে কোচ হিসেবে প্রস্তুতি নেয়ার জন্য ধন্যবাদও জানানো হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কোচিং স্কুল এক বিবৃতিতে জানায়, ডি মারিয়া সফলভাবে কোচিং সনদ অর্জন করেছেন। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় তারা তাকে অভিনন্দন জানিয়ে গর্ব প্রকাশ করে। জবাবে ডি মারিয়াও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: নেইমারকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় না: এমবাপ্পে
এর আগে মারিয়া একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ভবিষ্যতে সেন্ট্রাল বা বোকা ক্লাবের হেড কোচ হতে পারেন, তবে শুধুমাত্র সুযোগ আসলে। তিনি আরও বলেছেন, তার সাবেক সতীর্থ লিয়ান্ড্রো পারেদেসকে সহকারী হিসেবে নেবার ইচ্ছা আছে।
ডি মারিয়া জানিয়েছেন, তার দলের খেলা হবে ৪-৩-৩ ফর্মেশনে, যা তার সহকারী পারেদেস পছন্দ করেন। এই নতুন পদক্ষেপটি ডি মারিয়ার জন্য কোচিং ক্যারিয়ার শুরু করার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

৪ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·