ডাকের পর ডাকে লজ্জার রেকর্ড, কেন সিরাজের জার্সি পরে মাঠে অভিষেক

১ সপ্তাহে আগে
চলমান বিশ্বকাপটা মোটেও ভালো যাচ্ছে না টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটার অভিষেক শর্মার। একের পর এক ডাকে গড়লেন লজ্জার রেকর্ড। তার ওপর নেদারল্যান্ডস ম্যাচে নিজের জার্সির পরিবর্তে সতীর্থের জার্সি পরে মাঠে নেমে জন্ম দিয়েছেন রহস্যের।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বেশ আলোচনায় ছিলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। অনেক ক্রিকেটবোদ্ধা তো ভবিষ্যদ্বাণী করে রেখেছিলেন, এবারের আসরের সর্বোচ্চ ছক্কা ও সর্বোচ্চ রান সংগ্রাহের তালিকায় থাকবেন অভিষেক। কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই সবার আশার প্রদীপে পানি ঢেলে দিলেন তিনি। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার হন ভারতীয় এ ওপেনার। এরপর নামিবিয়ার বিপক্ষে না খেললেও পাকিস্তানের বিপক্ষে একাদশে ফিরে রানের খাতা খোলার আগে সালমান আলী আঘার শিকার হন তিনি। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচেও বুধবার (১৮ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসের বিপক্ষে শূন্য রানে ফিরেছেন তিনি। বিশ্বকাপে টানা তিন ম্যাচে ডাক মেরে লজ্জার একটি রেকর্ডে নাম লিখিয়েছেন এ ব্যাটার।

 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিদায়ে ভারতীয় তারকার খোঁচা, জবাবে ট্রফিসংখ্যা মনে করালেন ডামিয়েন মার্টিন

 

টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে প্রথম ও সব মিলিয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতা হলো অভিষেকের। এর আগে ২০২৪ আসরে উগান্ডার রজার মুকাসা এই লজ্জার রেকর্ড গড়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড আছে অভিষেকেরই স্বদেশি আশিষ নেহরার। ২০১০ ও ২০১৬ আসর মিলিয়ে নেহরা নাম লেখান এই রেকর্ডে। ২০০৯ সালে একই রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার।

 

এদিকে নেদারল্যান্ডস ম্যাচে দুই সতীর্থের জার্সি পরে মাঠে নেমে নতুন রহস্যের জন্ম দিয়েছেন অভিষেক। এদিন জাতীয় সঙ্গীতের সময় তাকে দেখা গিয়েছিল অর্শদীপ সিংয়ের জার্সিতে। পরে আবার ব্যাট করতে নামলেন সিরাজের জার্সি পরে। খেলা শুরুর আগেই অভিষেকের গায়ে একাধিক সতীর্থের জার্সি দেখে তৈরি হয় জল্পনা। ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন তৈরি হয়। অভিষেকের জার্সি কোথায় গেল?

 

আরও পড়ুন: নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

 

সে রহস্যের জট অবশ্য ধারাভাষ্য থেকে খুলেছেন সুনীল গাভাস্কার। ধারাভাষ্য দেওয়ার ফাকে সুনীল গাভাস্কার জানান, নিজের জার্সির ব্যাগটি ভুল করে হোটেলে ফেলে এসেছেন অভিষেক। তাই সতীর্থদের জার্সি পরে মাঠে নেমেছেন। একেক বার একেক জনের জার্সি কেন? খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের জন্য মাঠে নামার সময় অর্শদীপের জার্সি পরেন অভিষেক। রাজ্য দলের সতীর্থের জার্সিটি তার গায়ে বড় হয়। তাছাড়া, অর্শদীপ খেলছেন নামিবিয়ার বিরুদ্ধে। অতিরিক্ত জার্সিটি তার প্রয়োজন হতে পারে। তাই ব্যাট করতে নামার সময় সিরাজের জার্সি পরে নেন অভিষেক।

]]>
সম্পূর্ণ পড়ুন