বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুরগামী ‘রমনা কমিউটার’ লোকাল ট্রেনের (ডাউন-১৩৩) সঙ্গে রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজ সংলগ্ন রেললাইনের পাশে রাখা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
জানা গেছে, সংঘর্ষের পর ট্রেনের ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যায়। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লোকোমাস্টার তাৎক্ষণিকভাবে ট্রেনটি রাজারহাট ভূমি অফিস সংলগ্ন রেললাইনে থামিয়ে দেন। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েক ঘণ্টার জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি যাওয়ার সময় রেললাইনের একপাশে রাখা মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
আরও পড়ুন: জমি নিয়ে সন্তানদের বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা
ট্রেনের পরিচালক মো. কিবরিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ইঞ্জিনের মেইন রিজার্ভার পাইপ খুলে যাওয়ার বিষয়টি দেখা গেছে। এছাড়া বেশ কয়েকটি পা-দানিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও কিছু ক্ষতি হয়ে থাকতে পারে। এ অবস্থায় এই ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো সম্ভব নয়। বিকল্প রেক ব্যবহার করে ট্রেনটি সরিয়ে নেয়া হবে।’
এদিকে বাংলাদেশ রেলওয়ের রাজারহাট স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। বিকল্প রেক এনে দ্রুত লাইন ক্লিয়ার করার চেষ্টা চলছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিকল্প ইঞ্জিন না পৌঁছানোয় ট্রেনটি সরানো সম্ভব হয়নি।
]]>
২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·