মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মার্চ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে। যাত্রীসাধারণ ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন: চলন্ত ট্রেনের কয়েল চুরি, বগি রেখেই ঢাকার পথে পঞ্চগড় এক্সপ্রেস
অগ্রিম ও ফিরতি টিকিটের ক্যালেন্ডার
| অগ্রিম টিকিট বিক্রির তারিখ | যাত্রার তারিখ | ফিরতি টিকিট বিক্রির তারিখ | ফেরার তারিখ |
| ০৩ মার্চ ২০২৬ | ১৩ মার্চ ২০২৬ | ১৩ মার্চ ২০২৬ | ২৩ মার্চ ২০২৬ |
| ০৪ মার্চ ২০২৬ | ১৪ মার্চ ২০২৬ | ১৪ মার্চ ২০২৬ | ২৪ মার্চ ২০২৬ |
| ০৫ মার্চ ২০২৬ | ১৫ মার্চ ২০২৬ | ১৫ মার্চ ২০২৬ | ২৫ মার্চ ২০২৬ |
| ০৬ মার্চ ২০২৬ | ১৬ মার্চ ২০২৬ | ১৬ মার্চ ২০২৬ | ২৬ মার্চ ২০২৬ |
| ০৭ মার্চ ২০২৬ | ১৭ মার্চ ২০২৬ | ১৭ মার্চ ২০২৬ | ২৭ মার্চ ২০২৬ |
| ০৮ মার্চ ২০২৬ | ১৮ মার্চ ২০২৬ | ১৮ মার্চ ২০২৬ | ২৮ মার্চ ২০২৬ |
| ০৯ মার্চ ২০২৬ | ১৯ মার্চ ২০২৬ | ১৯ মার্চ ২০২৬ | ২৯ মার্চ ২০২৬ |
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে ৫ জোড়া বা ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে। এ ছাড়া পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪৭টি অতিরিক্ত এমজি কোচ সার্ভিসে যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদযাত্রা সফল করতে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি (অফ-ডে) বাতিল করা হয়েছে।
অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের বিশেষ অনুরোধে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট প্রদান করা হবে।

৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·