ট্রাম্পকে ব‍্যঙ্গ করা ইরানপন্থি চ্যানেল বন্ধ করল ইউটিউব, তেহরানের প্রতিবাদ

১ সপ্তাহে আগে
‘সহিংস বিষয়বস্তু প্রচারের’ অভিযোগে ইরানপন্থি গ্রুপের একটি চ্যানেল বা একাউন্ট বন্ধ করে দিয়েছে ইউটিউব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে এবং ‘ইরানের জয়’ ঘোষণা করে লেগো-স্টাইল এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার দিয়ে ভিডিও পোস্ট করার পর চ্যানেলটি বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরান কর্তৃপক্ষ।

‘এক্সপ্লোসিভ মিডিয়া’ নামে ওই গ্রুপটি গত শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, ‘ভায়োলেন্ট কন্টেন্ট’ তথা ‘সহিংস বিষয়বস্তু প্রকাশের’ অভিযোগে ইউটিউব তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। তবে গ্রুপটির অন্যান্য অনলাইন অ্যাকাউন্টগুলো সচল রয়েছে।

 

গ্রুপটি প্রশ্ন রেখে বলে, ‘সত্যিই! আমাদের লেগো-ধাঁচের অ্যানিমেশনগুলো কি আসলেই সহিংস?’ এ ঘটনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানবিরোধী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যে ভূমিকা, সেই ‘সত্য’ আড়াল করতেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: ব্লুমবার্গের প্রতিবেদন / মার্কিন অবরোধ ‘অমান্য’ করে হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ

 

গত সোমবার (১৩ এপ্রিল) এক্স-এ এক পোস্টে তিনি আরও বলেন, ‘যে দেশে গর্বের সাথে পিক্সার, ড্রিমওয়ার্কস অ্যানিমেশন এবং দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির মতো প্রতিষ্ঠান রয়েছে, সেখানে একটি স্বাধীন অ্যানিমেটেড ইউটিউব চ্যানেল—যা মার্কিন আগ্রাসন ও যুদ্ধবাজি তুলে ধরে স্বাভাবিকভাবে জনপ্রিয়তা পেয়েছিল এবং লক্ষ লক্ষ দর্শক অর্জন করেছিল—হঠাৎ করে বন্ধ করে দেয়া হলো!! কেন?!’

 

বাঘাই আরও যোগ করেন: ‘এটা করা হয়েছে শুধুমাত্র ইরানের বিরুদ্ধে তাদের ‘অবৈধ যুদ্ধ’ সম্পর্কিত সত্যকে দমন করতে এবং মার্কিন প্রশাসনের মিথ্যা বয়ানকে যেকোনো প্রতিযোগী কণ্ঠস্বর থেকে আড়াল করার জন্য।’ 

 

ট্রাম্পকে নিয়ে মিম ভিডিও

 

এক্সপ্লোসিভ মিডিয়া ইরানপন্থি নির্মাতাদের একটি গোষ্ঠী যারা নিজেদের স্বাধীন বলে দাবি করে। তবে ইরান সরকারের সাথে তাদের সম্পর্ক  রয়েছে বলে অনেকেই সন্দেহ করেন। গোষ্ঠীটি ইরান সংঘাত চলাকালে ব্যাঙ্গাত্মক ধরনের একাধিক ভিডিও তৈরি করেছে যা লক্ষ লক্ষ ভিউ পেয়েছে।

 

গত ৭ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর এক্স-এ তারা একটি ভিডিও প্রকাশ করে। তার ক্যাপশনে লেখা ছিল, ‘সাম্রাজ্যবাদকে চূর্ণ করার পথ বিশ্বকে দেখানো হয়েছে। ট্রাম্প আত্মসমর্পণ করেছেন। ইরান জিতেছে।’ 

 

আরও পড়ুন: সমালোচনার মুখে যিশু রূপে নিজেকে দেখানো ছবি মুছে ফেললেন ট্রাম্প

 

ওই পোস্টে আরও বলা হয়, ‘TACO চিরকাল TACO-ই থাকবে।’ TACO শব্দটি আসলে Trump always chickens out-এর সংক্ষিপ্ত রূপ। এর অর্থ হলো- ‘ট্রাম্প সবসময় ভয় পেয়ে পিছু হটে’।

 

এক্স-এর আরেকটি ক্লিপে ট্রাম্পকে একটি বিশাল হলুদ মাথা এবং জ্বলন্ত পশ্চাৎদেশ এমন একটি ব্যঙ্গচিত্রে দেখানো হয়। তাতে ট্রাম্প একটি সাইনবোর্ড ধরে আছেন যাতে লেখা: ‘বিজয়! আমি একজন পরাজিত।’

]]>
সম্পূর্ণ পড়ুন