ট্রাম্পকে খুশি করতে ইসরাইলে নেচেছেন মোদি!

২ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফরি এপস্টেইনের নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশটিতে। সম্প্রতি প্রকাশিত এপস্টেইন ফাইলস’-এ বলা হয়েছে, ২০১৭ সালে ইসরাইলে কূটনৈতিক সফরের ব্যবস্থা করার জন্য জেফরি এপস্টেইনের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদি ইসরাইলে গিয়ে নেচেছেন ও গেয়েছেন বলেও মেইলে বলা হচ্ছে। তবে মোদির বিষয়ে থাকা তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।

 

এপস্টেইন ফাইলসে প্রকাশিত এক ইমেইলের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে ইসরাইল ভ্রমণের আগে যৌন অপরাধে দোষী সাব্যস্ত জেফরি এপস্টেইনের পরামর্শ নিয়েছেন।

 

আরও পড়ুন: আটবার এপস্টেইনের ব্যক্তিগত বিমানে চড়েছিলেন ট্রাম্প

 

এপস্টেইনের ইমেইল বার্তায় দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ভারতীয় প্রধানমন্ত্রী ইসরাইলে গিয়ে নেচেছেন এবং গান গেয়েছেন। কয়েক সপ্তাহ আগেই তাদের দেখা হয়েছিল। এতে কাজ হয়েছে।’

 

যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব ঘটনা উড়িয়ে দিয়েছে। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এপস্টেইন ফাইলের সঙ্গে যুক্ত বলে প্রচারিত একটি ইমেইলে প্রধানমন্ত্রীর ইসরাইল সফরের কথা বলা হয়েছে। সরকার বিষয়টি অবগত থাকলেও, ই-মেইলের অন্য সব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

 

তিনি বলেন, এই সফরের বাইরে ইমেইলে থাকা বাকি তথ্য একজন দণ্ডিত অপরাধীর কল্পনা ছাড়া কিছু নয় এবং এ ধরনের কুৎসা অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করা উচিত।

]]>
সম্পূর্ণ পড়ুন