জানা যায়, সিলেট থেকে পণ্য নিয়ে ট্রাকটি ছাতক যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটি সড়কের পাশে খুঁটিতে আঘাত করে। এতে খুঁটিটি দুমড়ে-মুচড়ে হেলে পড়ে।
এ বিষয়ে ছাতক থানার এএসআই শাহীন আলম বলেন, ট্রাকটি পণ্য নিয়ে সিলেট থেকে ছাতকে যাচ্ছিল। পথে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বর্তমানে ছাতক শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: প্রাইভেটকারের ধাক্কায় খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন
ট্রাকটি উদ্ধার করার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
তবে এ বিষয়ে ছাতকের বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগের প্রকৌশলীর সরকারি মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·