পটুয়াখালী নদী বন্দরের উপ-পরিচালক মো. জাকী শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বগা ইউনিয়নের বামনিকাঠী লঞ্চঘাটসংলগ্ন লোহালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি প্রিন্স আওলাদ-৭ লঞ্চের সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা দুই শ্রমিক তখন ঘুমিয়ে ছিলেন। তারা নিখোঁজ হন। পরে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন নাসির ফকির (৩৬) ও রেজাউল হাওলাদার (৩৫)।
স্থানীয়দের ধারণা, ভোররাতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় লঞ্চচালক ট্রলারটি দেখতে পাননি। এতে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
আরও পড়ুন: পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার
পটুয়াখালী নদী বন্দরের উপ-পরিচালক মো. জাকী শাহরিয়ার জানান, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ে জানানো হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় লঞ্চটির রুট পারমিট ও নির্ধারিত সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে লঞ্চটি ওই রুটে চলাচল করতে পারছে না। যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প লঞ্চে পরিবহনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ নির্ণয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রাথমিক যাচাই-বাছাই চলছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত কমিটি গঠনের খবর পাওয়া যায়নি। বিষয়টি উচ্চপর্যায়ে পর্যালোচনায় রয়েছে।

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·