টোকিওর ব্যস্ত সড়কে চোখে পেপার স্প্রে করে ২৭ লাখ ডলার ছিনতাই

৪ সপ্তাহ আগে
নিরাপদ শহর হিসেবে জাপানের রাজধানী শহর টোকিওর সুনাম রয়েছে। তবে প্রায় অপরাধ-মুক্ত সেই শহরের কেন্দ্রে ব্যস্ত সড়কে এক ভয়ানক অপরাধের ঘটনা ঘটেছে। চোখে পেপার স্প্রে করে কয়েকজন ব্যক্তির কাছ থেকে ২৭ লাখ ডলার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। খবর এএফপির।

স্থানীয় গণমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে টোকিওতে পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা উয়েনো স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।

 

ভুক্তভোগীদের চোখে পেপার স্প্রে (স্প্রে মেশিনের মাধ্যমে গোলমরিচের পাউডার) মেরে সাময়িকভাবে দৃষ্টিহীন’ করে দেয় তিন দুর্বৃত্ত। এরপর তারা সহজেই তাদের হাত থেকে লাগেজ কেড়ে নেয় এবং পালিয়ে যায়।

 

স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, ভুক্তভোগীদের মধ্যে চীনের পাঁচ ও জাপানের এক নাগরিক ছিলেন। তারা একটি গাড়িতে কয়েকটি স্যুটকেস ওঠাচ্ছিলেন। স্যুটকেসগুলোতে মোট ৪২ কোটি ইয়েন (২৭ লাখ মার্কিন ডলার) ছিল।

 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বিবাহবহির্ভূত সম্পর্ক ও মদ্যপানের দায়ে তরুণ-তরুণীকে ১৪০ বেত্রাঘাত

 

এ সময় তারা ছিনতাইয়ের শিকার হন। ফুজি টেলিভিশনের দাবি, ওই অর্থ তারা মুদ্রা বিনিময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। তদন্তকারীদের এমন তথ্য দিয়েছেন ভুক্তভোগীরা।

 

এ ঘটনার কয়েক ঘণ্টা পরই আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে টোকিওর হানেদা বিমানবন্দরের পার্কিং গ্যারেজে এক ধরনের ঘটনা ঘটেছে। একই কায়দায় আক্রান্ত হন এক ব্যক্তি। ওই ব্যক্তির কাছে ছিল ১৯ কোটি ইয়েন। তার চোখেও পেপার স্প্রে মারেন তিন ব্যক্তি।

 

জাপানের সংবাদমাধ্যম টিবিএস জানিয়েছে, এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কী না, তা পুলিশ খতিয়ে দেখছে।

]]>
সম্পূর্ণ পড়ুন