বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকতে মরদেহ দুটি ভেসে আসে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, সমুদ্রসৈকতের পৃথক দুটি স্থানে জোয়ারের পানিতে মরদেহ দুটি ভেসে আসে। স্থানীয় জেলেরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
আরও পড়ুন: জেলের জালে উঠে এলো নিখোঁজ শিশুর মরদেহ
পরে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ এলাকার লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এরপর সেগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই অতিরিক্ত পুলিশ সুপার।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·