টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮ নিশ্চিত করল বাংলাদেশ

১ সপ্তাহে আগে
২০২৮ টি-২০ বিশ্বকাপ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য আসরে লিটন কুমার দাসরা টিকিট পেয়েছেন র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

বাংলাদেশসহ মোট ১২ দলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। চলমান বিশ্বকাপে সেরা আটে জায়গা করে নেয়া দলগুলো সরাসরি পরবর্তী আসরের টিকিট নিশ্চিত করেছে। এদের মধ্যে সহআয়োজক নিউজিল্যান্ডও আছে। ২০২৬ টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ যাওয়া অস্ট্রেলিয়া টিকিট পেয়েছে সহআয়োজক হিসেবে।

 

পরের তিনটি স্থান নির্ধারিত হচ্ছে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বাংলাদেশ ছাড়া অন্য ২টি দল হলো আফগানিস্তান ও আয়ারল্যান্ড। র‌্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে ৯ মার্চ পর্যন্ত। ওই সময় পর্যন্ত এই তিন দলের কোনো ম্যাচ নেই। অর্থাৎ তাদের স্থান পরিবর্তন হচ্ছে না।

 

আরও পড়ুন: প্রধান নির্বাচক হচ্ছেন বাশার!

 

২০ দলের বিশ্বকাপের বাকি আটটি স্থান নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতামূলক মান বিবেচনায় আসন বণ্টন করা হবে বলে জানিয়েছে আইসিসি।
 

 

]]>
সম্পূর্ণ পড়ুন