টাঙ্গাইলের ৮ আসনের সাতটিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র বিজয়ী

২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে বিএনপির প্রার্থীরা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। স্থানীয় সূত্রে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী স্বপন ফকির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল্লাহেল কাফী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৭৮১ ভোট।

 

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে বিএনপির মো. আবদুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯২ হাজার ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. হুমায়ুন কবীর পেয়েছেন ৫১ হাজার ৩৩২ ভোট।

 

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান আজাদ ১ লাখ ৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ৭৩৪ ভোট।

 

আরও পড়ুন: হেরে গেলেন গোলাম পরওয়ার

 

টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকী।

 

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৯ হাজার ৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবীব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৫১৫ ভোট।

 

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মো. রবিউল আওয়াল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ২০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ কে এম আব্দুল হামিদ পেয়েছেন ৮৭ হাজার ৯০৪ ভোট।

 

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ১ লাখ ৪১ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল্লাহ পেয়েছেন ৭০ হাজার ২৬৭ ভোট।

 

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে বিএনপির এডভোকেট আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাশেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৪৬৮ ভোট।

]]>
সম্পূর্ণ পড়ুন