বাংলাদেশ দল তিন পেসার নিয়ে মাঠ নামছে। পিএসএল থেকে ফেরা নাহিদ রান ও শরিফুলের সঙ্গে রয়েছেন তাসকিন। তবে একাদশে জায়গা হয়নি বহুল আলোচিত নাম সৌম্য সরকারের।
আজ মাঠে নামার আগে ওয়ার্ম আপ করতে গিয়ে বাম হাঁটুতে কিছুটা অস্বস্তিবোধ করেছেন মোস্তাফিজুর রহমান। সে কারণে সতর্কতার অংশ হিসেবে তাকে একাদশে রাখা হয়নি। ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল।
আরও পড়ুন: সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ
এখন পর্যন্ত মোট ৪৬টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৪টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে ১১টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।
]]>

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·