সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
এই ম্যাচের একাদশে ফিরেছেন সৌম্য সরকার। গত ম্যাচে ব্যর্থ আফিফ হোসেনের জায়গায় তাকে একাদশে নেয়া হয়েছে।
ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানেই ভরসা রাখছে বাংলাদেশ। সৌম্য দলে ফিরলেও তাকে বিবেচনা করা হচ্ছে আগের ম্যাচে ছয় নম্বরে খেলা আফিফের জায়গায়। গত ম্যাচে ৪৯ বলে ২৭ রান করে ক্রুসিয়াল মোমেন্টে আউট হয়ে একাদশে জায়গা হারালেন দীর্ঘদিন পর দলে ফেরা আফিফ।
আরও পড়ুন: বরুণ-রিঙ্কুর নৈপুণ্যে সপ্তম ম্যাচে প্রথম জয় পেল কলকাতা
সৌম্যও দীর্ঘ সময় পর ওয়ানডের একাদশে ফিরলেন। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন এই বাঁহাতি। সেই ম্যাচে ওপেনিংয়ে নেমে ৮৬ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচসেরা হয়েছিলেন সৌম্য।
নিউজিল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ডের একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, ডিন ফক্সফোর্ট, টম লাথাম (উইকেটকিপার/অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও'রুর্ক ও জেডন লেনক্স।

৭ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·