ঝিনাইদহে দুর্বৃত্তদের ছোঁড়া অবিস্ফোরিত ককটেল উদ্ধার

২ সপ্তাহ আগে
ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই গ্রামের লিটন হোসেন নামের এক চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, রাত ৯ টার দিকে একটি করে মোটরসাইকেলে হেলমেট পরা অবস্থায় ২ যুবক ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। দোকানে বসে থাকা লোকজন পড়ে কালো টেপ মোড়ানো ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি উদ্ধার করে।

আরও পড়ুন: ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল

ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফিন বলেন, ককটেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করে জানানো হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন