জয় নিয়ে বাসায় ফিরলেন তারেক রহমান

২ সপ্তাহ আগে
জাতীয় সংসদ নির্বাচনে চরম উত্তেজনাকর লড়াই শেষে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেছে জাতীয়তাবাদী বলে-বিএনপি। বৃহস্পতিবার দিবাগত রাতে (১৩ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের ভিত্তিতে ২৩৯ আসনের মধ্যে ১৮০টিতে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা জয় পেয়েছেন।

বিজয় নিশ্চিত হলে রাত ৩টার পর বিএনপির গুলশান কার্যালয় ছেড়ে বাসায় ফেরেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

 

এদিকে বিজয় উপলক্ষে নেতাকর্মীদের শুক্রবার সারাদেশে বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি।

 

প্রেস উইং থেকে জানানো হয়, নেতাকর্মীদের কোনো বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর বদলে শুক্রবার বাদ জুমা মসজিদের বিশেষ দোয়া ও বিভিন্ন উপাসনালয়ে প্রার্থনা আয়োজনের নির্দেশ দিয়েছেন তিনি।

 

সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৫৬টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা তিনটি আসনে জয় পেয়েছেন।

 

আরও পড়ুন: বিজয় মিছিল না করার নির্দেশনা তারেক রহমানের

 

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

 

বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা।

 

প্রসঙ্গত, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪। নারী প্রার্থী ৮৩ জন।

 

আরও পড়ুন: রংপুরে জাতীয় পার্টির দুর্গ ভেঙে সবকটি আসনেই জামায়াতের জয়জয়কার

 

আবার নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ছিলেন ২০ জন। বিপরীতে এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ছিল ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন