মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মোনাকোর মাঠে ৩-২ গোলের গুরুত্বপূর্ণ জয় পেয়েছে পিএসজি।
এদিন জোড়া গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচের ২৬ মিনিটে পায়ের চোটের কারণে বদলি হন দেম্বেলে। দেম্বেলে ম্যাচের আগে থেকেই পায়ের সমস্যায় ভুগছিলেন। মৌসুমজুড়েই চোটে বিপর্যস্ত এই ফরাসি ফরোয়ার্ড। তার জায়গায় নামা দেজিরে দুয়ে জোড়া গোল করে এবং আরেকটি গোলে ভূমিকা রেখে ম্যাচের চিত্র পাল্টে দেন। ফিরতি লেগের আগে এক গোলের লিড নিয়ে প্যারিসে ফিরছে পিএসজি।
দেম্বেলে মাঠ ছাড়ার আগেই অবশ্য একটি গোল শোধের সুযোগ ছিল পিএসজির সামনে। তবে ২২ মিনিটে ভিতিনিয়ার পেনাল্টি দারুণভাবে ঠেকান মোনাকোর গোলরক্ষক ফিলিপ কোহন। এরপর দেম্বেলের বদলি হিসেবে নেমে ২৮ মিনিটে নিচু শটে ব্যবধান কমান দুয়ে। বিরতির ঠিক আগে তার শট কোহন ঠেকালেও ফিরতি বল পেয়ে নিচু শটে গোল করেন রাইট-ব্যাক আশরাফ হাকিমি।
আরও পড়ুন: প্লে-অফের প্রথম লেগেই তুর্কি ক্লাবের কাছে বিধ্বস্ত জুভেন্টাস
বিরতির পর ভিতিনিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন মোনাকোর মিডফিল্ডার আলেকজান্দার গোলভিন, ফলে ১০ জনের মোনাকোকে পেয়ে আরও চাপ বাড়ায় পিএসজি।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে ওয়ারেন জাইরে–এমেরির পাস ধরে ডান কোণে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন দুয়ে। তাতেই ম্যাচে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে তারা।
ম্যাচ শেষে জয়ের নায়ক দুয়ে বলেন, ‘কোচ সিদ্ধান্ত নেন। জয়-পরাজয় সবই দলগত প্রচেষ্টা। এমন ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়।’
আরও পড়ুন: বিশ্বকাপের আগে তিন খেলোয়াড়ের চোট নিয়ে দুশ্চিন্তায় স্ক্যালোনি
ফিরতি লেগ আগামী বুধবার প্যারিসে। সেখানে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে পিএসজি, তবে দেম্বেলের ফিটনেস এখন বড় দুশ্চিন্তার কারণ।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·