ফায়ার সার্ভিসে উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ এ ঘটনা ঘটে। ঠিক একই সময় পাশের একটি পুলিশের ভ্যানেও সেই আগুন ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে দুটি যানবাহনই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে এই ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইমস্ এন্ড অপারেশনস্) মো. লুৎফর রহমান জানান, পুলিশ ভ্যান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: মধ্যরাতে সিলেটে পুড়ল পুলিশের গাড়ি!
তিনি আরো জানান, চাঁদপুর পুলিশ লাইনস্ থেকে কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে রওনা করে ভ্যানটি। এসময় চালক ছাড়াও কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। সড়কে বেপরোয়া গতির সিএনজিচালিত একটি অটোরিকশা তাদের ভ্যানকে সজোরে ধাক্কায় দেয়। একপর্যায়ে অটোরিকশার সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। মূহুর্তের মধ্যে তা পাশে থাকা পুলিশ ভ্যানে ছড়িয়ে পড়ে। এতে আগুনের সূত্রপাত হয়। তবে তার আগেই চালকসহ পুলিশ সদস্যরা নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম হন।
অন্যদিকে, দুর্ঘটনার মধ্যেই সিএনজিচালিত অটোরিকশার চালক দ্রুত গা ঢাকা দিয়ে পালিয়ে যায়। যে কারণে তার নাম পরিচয় এমন ঠিকানা এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: খাদে পড়ল পুলিশের গাড়ি, সহকারী পুলিশ সুপারসহ আহত ৩
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, দুর্ঘটনার পরপরই চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় এক ঘণ্টা ব্যাহত হয় যানবাহন চলাচল। সৃষ্টি হয় সড়কে চলাচলকারী মানুষ ও পণ্যবাহী যানবাহনের দুর্ভোগ।
]]>
৪ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·