বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।
প্রাপ্ত তথ্যমতে, বিএনপির প্রার্থীদের মধ্যে নেত্রকোনা-১ আসনে ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ আসনে ডা. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ আসনে ড. রফিকুল ইসলাম হিলালী ও নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর জয়ী হয়েছেন।
অন্যদিকে নেত্রকোনা ৫ আসনে জামায়াতে ইসলামীর মাসুম মোস্তফা জয় তুলে নিয়েছেন।
প্রসঙ্গত, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪। নারী প্রার্থী ৮৩ জন। আবার নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ছিলেন ২০ জন। বিপরীতে এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ছিল ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: কুমিল্লার ১১টি আসনে এগিয়ে যারা
]]>
২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·