সিলেটের আমলি আদালত নম্বর-২-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ আদেশ দেন। বিষয়টি গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) জানাজানি হয়। তবে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, এক সপ্তাহ আগে আদালত থেকে নোটিশ ইস্যু করা হলেও তা এখনও পাননি। নোটিশ পাওয়ার পর সেই অনুযায়ী ব্যাখ্যা দেবেন।
আরও পড়ুন: শেখ হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করাই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব: আখতার হোসেন
বৈষম্যবিরোধী আন্দোলনকালে ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গুলিতে নিহতদের একজন ছিলেন তাজ উদ্দিন। হত্যার ঘটনায় তার স্ত্রী রুলী বেগম গোলাপগঞ্জ থানায় মামলা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তার স্বামী নিহত হয়েছেন বলে তিনি মামলার এজাহারে উল্লেখ করেন। মামলাটি তদন্ত করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক নূর মোহাম্মদ।
তিনি গত বছরের ২২ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক এবং বিজিবির শ্রীমঙ্গলের সেক্টর সদরদফতরের উপমহাপরিচালকের কাছে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সুনির্দিষ্ট কিছু তথ্য ও কাগজপত্র চান। এর মধ্যে ছিল কোন ম্যাজিস্ট্রেট সেদিন গুলির আদেশ দিয়েছিলেন ও ঘটনাস্থলে বিজিবির কোন কোন সদস্য ছিলেন। তদন্ত কর্মকর্তা এসব তথ্য না পাওয়ায় আদালতকে বিষয়টি লিখিতভাবে জানান।
আরও পড়ুন: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন রাব্বি ও তানহার বাবা
সেই পরিপ্রেক্ষিতে গত বছর আদালত জেলা প্রশাসক ও বিজিবির উপমহাপরিচালককে ১৫ দিনের মধ্যে তথ্য সরবরাহের আদেশ দেন। আদেশের পর বিজিবি তথ্য সরবরাহ করলেও জেলা প্রশাসন থেকে করা হয়নি। ফলে আদালত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসককে নোটিশ দেন।
]]>
২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·