বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন।
তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন। ১৫১ কেন্দ্রে হাঁস প্রতীক পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।
আরও পড়ুন: হেরে গেলেন গোলাম পরওয়ার
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮। ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নয়জন প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত মাঠে ছিলেন আটজন। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ান।
]]>
২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·