বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যা।
রোজের অভিযোগ, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জামিন পেয়েই তাকে ‘মারধর’ করেন নোবেল। কেন গায়কের বিরুদ্ধে মামলা করলেন বাদী, এতে ক্ষিপ্ত হয়ে নোবেল বাদীকে বাসায় নিয়ে মারধর করতে শুরু করেন।
শরীরে মারধরের আঘাত দেখিয়ে রোজ বলেন,
মিডিয়ার সামনে মানুষটা যেরকম, মিডিয়ার বাইরে সম্পূর্ণ আলাদা। আমি ওকে খুব ভালোভাবে চিনি। ও নেশাখোর, কিন্তু নিজেকে ভিকটিম দাবি করে। পরিস্থিতির শিকার দাবি করে।
বিয়ের প্রলোভন দেখিয়ে রোজকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা ও প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে অভিযুক্ত বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। গায়কের বিরুদ্ধে দায়ের করা মামলা বর্তমানে পিবিআইয়ের তদন্তাধীন।
আরও পড়ুন: মানুষ মাত্রই ভুল, আবারও ভুল হতে পারে: নোবেল
এ মামলায় গায়কের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ২৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ২৪ ঘন্টা পার না হতেই ২৪ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন গায়ক নোবেল।
আরও পড়ুন: ৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে 'বিটিএস', টিকিট বিক্রি তুঙ্গে
]]>
২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·