বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভূঁইয়া এ সমন জারি করেন।
সমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার।
এদিন সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জজ আদালতে মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।
আরও পড়ুন: সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, ‘মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলায় সকালে অ্যাড. হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আদালত সেই মামলার পরিপ্রেক্ষিতে সমন জারি করেছেন। আমি এই মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছি৷’
তিনি আরও বলেন, ‘এর আগে ৩০ মার্চ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে একই অভিযোগে একশত কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন৷ সেই মামলাটি আদালত তদন্তে দিয়েছেন।’

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·