শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরে সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সামাদ ডিগ্রি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদের নির্বাচনী জনসভায় পাপিয়া এসব কথা বলেন।
এ সময় প্রধান বক্তা সৈয়দা আশিফা আশরাফি নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আবু সাইদ-মুগ্ধদের রক্ত যেন বৃথা না যায়, সেজন্য পিকনিক পার্টির খপ্পরে পড়া যাবে না। এসব পিকনিক পার্টি বন্ধ করতে হবে।’
আরও পড়ুন: বিএনপিকে ভারতে পাঠাতে চাইলে নিজেদের কবর রচনা করবেন, এনসিপিকে পাপিয়া
জামায়াত সারাজীবন বিএনপি-আওয়ামী লীগের দয়ায় বড় হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন নাবালকরা আবার সাবালক হচ্ছে। নির্বাচনে দুই নাম্বার হবেন, নাকি তিন নাম্বার হবেন ওটা জাতীয় পার্টির সঙ্গে প্রতিযোগিতা করেন। ওইটা বাদ দিয়ে এখন রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছেন আপনারা। এমন ডগবগানি করছে, ঠিক যেমন কিশোরী থেকে মেয়েরা তরুণী হয়; তেমন।’
আরও পড়ুন: ডাকসু-জাকসুতে নীল নকশার নির্বাচন হচ্ছে: বিএনপি নেত্রী পাপিয়া
এ সময় সভায় জামায়াতের সাবেক এমপি কোনো উন্নয়ন কাজ করেননি বলে অভিযোগ করেন বিএনপি নেত্রী পাপিয়া। তিনি উপস্থিত ভোটারদের প্রতি স্বামী ও চারবারের সাবেক এমপি হারুনুর রশীদকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
নির্বাচনী সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·