বুধবার (২২ এপ্রিল) বিকেলে জামালপুর-শেরপুর সড়কের ব্রিজের দক্ষিণ পাশে ছনকান্দা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জামালপুর থেকে শেরপুরগামী একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করা হয়। এ সময় চাল পাচারের অভিযোগে ট্রাক চালককে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪, সিপিসি-১৪ এর কোম্পানি কমান্ডার লাবিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ১৫ টন সরকারি চাল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হবে। পরবর্তীতে মামলার মাধ্যমে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক চালক ও জব্দকৃত চাল জামালপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: জামালপুরে তেল মজুত করায় যুবকের কারাদণ্ড
সিংহজানি খাদ্য গুদামের সংরক্ষণ ও পরিবহন কর্মকর্তা (এসএমও) ইসরাত আহমেদ বলেন, ‘এই ধরনের চাল আমার গুদাম থেকে বের হয়নি। গুদাম থেকে যে সব চাল দেয়া হয়েছে আমার কাছে প্রয়োজনীয় সব কাগজপত্র রয়েছে। যে কেউ চাইলে তদন্ত করে দেখতে পারেন। এঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·