জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৪২,১৫৫, এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২,৪৩,৮০২, যা মোট ভোটারের ৭২.৬৩ শতাংশ।
আরও পড়ুন: হেরে গেলেন গোলাম পরওয়ার
নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ (১২.৫%) ভোট পেতে হয়। বগুড়া-২ আসনে এই সংখ্যা দাঁড়ায় ৩০,৪৭৬ ভোট। কিন্তু মান্না পেয়েছেন মাত্র ৩,৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ১.৪ শতাংশ।
প্রথমে আসনটি বিএনপির পক্ষ থেকে মান্নাকে ছেড়ে দেওয়ার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত দলটি নিজস্ব প্রার্থীকে মনোনয়ন দেয়। মান্না পরে জোটে না গিয়ে নিজের দলীয় প্রতীকেই নির্বাচনে অংশগ্রহণ করেন।

২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·