জাতীয় দলের স্পিন বোলিং কোচ রফিক

২ সপ্তাহ আগে
বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রফিক। আজ (৪ এপ্রিল) বিসিবির চতুর্থ কার্যনির্বাহী কমিটি শেষে সাবেক এই ক্রিকেটারকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুল কামাল।

আগামী ১ বছরের জন্য রফিকের সঙ্গে চুক্তি বিসিবির। কাজ করবেন জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক বিভিন্ন দলের সঙ্গে। গত ২ বছর ধরে জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করে আসছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদ। জাতীয় দলে তার সঙ্গে কাজ করবেন রফিক। 

 

আরও পড়ুন: বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

 

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের বিশেষ প্রদর্শনী ম্যাচে বাংলাদেশের কোচ হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন রফিক। সেদিন তিনি বলেছিলেন, ‘আমি তো এটার আশায় বসে আসি। বিসিবি যদি মনে করে আমার চেয়ে ভালো কোচ পায়, আমি বলব ভালো। আমি চাচ্ছি বাংলাদেশের ক্রিকেট একটা টপ লেভেলে যাক। আমার চেয়ে যদি ভালো কোচ পায় আমাকে কেন নেবে? কিন্তু যদি আমি ওদের চেয়ে বেটার হই, আমি বিসিবিকে অনুরোধ করব যে আমাকে ডাকুন।’ 

 

রফিকের এমন আকুতির এক সপ্তাহের মধ্যেই তাকে কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি। মূলত তার অভিজ্ঞতাটা তরুণ স্পিনারদের কাছে পৌঁছে দিতেই তাকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান ফাহিম। 

 

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন মিরাজ, লিটন থাকছেন ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত

 

৫৫ বছর বয়সী রফিক দেশের ক্রিকেটে অন্যতম তারকা স্পিনার। ১৯৯৫ থেকে ২০০৮ পর্যন্ত লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন। ৩৩ টেস্টে নিয়েছেন ১০০ উইকেট। ওয়ানডেতেও ১২৫ ম্যাচে নিয়েছেন ১২৫ উইকেট।

]]>
সম্পূর্ণ পড়ুন