ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা ও বেতন কাঠামো এখনো বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে অতীতের মতো এবার আর ‘এ প্লাস’ ক্যাটাগরি থাকছে না— এ বিষয়টি প্রায় নিশ্চিত।
এর আগে ২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় পরিবর্তন এনে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আলাদা ক্যাটাগরির পরিবর্তে এ প্লাস, এ, বি, সি ও ডি—এই পাঁচ ক্যাটাগরি চালু করেছিল। সে সময় সব সংস্করণে নিয়মিত খেলেন—এমন ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখা হয়েছিল।
আরও পড়ুন: বিশ্বকাপে যাওয়া হয়নি বলে ‘অদম্য বাংলাদেশ টি-২০ কাপ’, কোন দলের অধিনায়ক কে
বিসিবির উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা শনিবার (৩১ জানুয়ারি) ক্রিকবাজকে বলেন, ‘এবার কেন্দ্রীয় চুক্তিতে আমরা ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখছি না। বর্তমানে আমাদের কেউই তিন সংস্করণে নিয়মিত খেলছে না, যা এই ক্যাটাগরিতে থাকার অন্যতম শর্ত। আমরা ২৭ জনের একটি তালিকা তৈরি করেছি, এখন বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আছি।’
২০২৫ সালে ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ায় নতুন তালিকায় নেই। তবে আগের চুক্তিতে থাকা বাকি ২১ জন ক্রিকেটারই এবারও তালিকায় জায়গা ধরে রেখেছেন।
এর পাশাপাশি কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় ছয়জন নতুন ক্রিকেটার যুক্ত হতে হবেন। তারা হলেন—শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান নিপাহ ভাইরাসের মিথ্যা তথ্য ছড়াচ্ছে: ভারত
কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকা (২০২৬)
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।
চূড়ান্ত অনুমোদন পেলে বিসিবি শিগগিরই নতুন কেন্দ্রীয় চুক্তি ও সংশোধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।
]]>
২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·