শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টসের আয়োজনে এক ইফতার অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
জামায়াতে ইসলামীর এ নায়েবে আমির বলেন, জাতীয় নির্বাচনে ভোট গণনাকালে জাতিকে অন্ধকারে রেখে ফলাফল বদলে দেয়া হয়েছে। নির্বাচনের ফলাফল বদলে দেয়ার প্রতিবাদে আইনিভাবে এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রতিকার প্রত্যাশা করবে জামায়াত।
আরও পড়ুন: চারটি আসনে কারচুপির অভিযোগে জামায়াত-বিএনপির, হাইকোর্টে আবেদন
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যে দলকে আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাদেরকে পুনর্বাসন করা সেই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। আজকে যারা গণভোটের ফল না মেনে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি, তারা জনমত উপেক্ষা করেছেন।
তিনি বলেন, সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে গণতন্ত্রকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে একটি দল।
আরও পড়ুন: টেন্ডার নিয়ে জামায়াতের উপজেলা সেক্রেটারিকে পেটানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
তিনি আরও বলেন, দেশ সঠিকভাবে পরিচালনা করতে হলে বিরোধী দলগুলোর সঙ্গেও আলোচনা করে আগাতে হবে। অন্যথায় বিগত সরকারের পরিণতি ভোগ করতে হবে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, বর্তমান সরকারের অনেকের কথায় পতিত সরকারের সুর শোনা যাচ্ছে। বর্তমান বিরোধী দলকে গৃহপালিত বিরোধী দল মনে করলে ভুল করবে সরকার।
]]>
১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·