এছাড়া বক্তৃতায় তিনি তার অর্থনৈতিক এজেন্ডার কথা তুলে ধরেন এবং বলেন যে হোয়াইট হাউসে তার প্রথম বছরে তিনি যুগ যুগের পরিবর্তন দেখতে পাচ্ছেন।
আরও পড়ুন:ইরানে হামলা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ, ট্রাম্পকে সতর্ক করলেন শীর্ষ জেনারেল
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প তার রাজনৈতিক এজেন্ডা প্রচারের পাশাপাশি স্টেট অফ দ্য ইউনিয়নে অপরাধ, অভিবাসন এবং অর্থনীতির উন্নতিতে অর্জনগুলোও তুলে ধরেন।
আল জাজিরা বলছে, ট্রাম্পের ভাষণটি এমন এক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে এসেছে, যা বিশ্বজুড়ে তার শুল্ক প্রয়োগের ফলে সৃষ্ট, যার মধ্যে কিছু গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল করা হয়েছিল।
এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ।
আরও পড়ুন:গ্রিনল্যান্ডে কেন ভাসমান হাসপাতাল পাঠানোর ঘোষণা ট্রাম্পের?
প্রায় এক ঘণ্টার এ দীর্ঘ ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি, অভিবাসন নীতি ও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোকপাত করছেন।
]]>
৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·