বরিশাল জেলার গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার খাঞ্জাপুর চেকপোস্টে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
গ্রেফতার ওই চালকের নাম সাত্তার হোসেন। তিনি গৌরনদী উপজেলার পূর্ব বার্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, অতিরিক্ত গতিতে চালানোর কারণে বরিশালগামী একটি পিকআপ ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোস্টে থামানো হয়। পরবর্তীতে গাড়ির কাগজপত্র না থাকায় এবং অতিরিক্ত গতির কারণে একটি মামলা দেয়া হয়। এ সময় চালক সাত্তার নিজেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্য হিসেবে দাবি করেন।
আরও পড়ুন: বরিশালে বাঁশ দিয়েই ঢালাই দেয়া হলো ব্রিজ!
তিনি আরও জানান, সাত্তারের কাছে বিপি নম্বর চাইলে তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করেন। সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করেন। পরবর্তীতে তাকে গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, 'পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টায় আটকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করা হবে।'
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·