জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন

৪ দিন আগে
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবেদীন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) মারা গেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, কানিজ ফাতেমা গত ১৭ ফেব্রুয়ারি থেকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ দিন শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে আজ সকালে তিনি বিদায় নেন। জয়নুল আবেদীন ফারুক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তার সহধর্মিণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু


কানিজ ফাতেমার মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। জয়নুল আবেদীন ফারুকের দীর্ঘ রাজনৈতিক জীবনে কানিজ ফাতেমা নেপথ্য থেকে ছায়ার মতো পাশে ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন