জমি নিয়ে দ্বন্দ্বে চাচাকে হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ

২ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিটানোর পর হাত-পায়ের রগ কেটে রতন মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজার বিরুদ্ধের।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত রতন মিয়া আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।


এ দিকে এ ঘটনায় অভিযুক্ত নিহতের ভাতিজা ও পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।


আরও পড়ুন: বাগেরহাটে ভাতিজাদের সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল চাচার


নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি জানান, জমি নিয়ে তাদের সঙ্গে চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে মামলা চলমান। বুধবার সকাল থেকেই প্রতিপক্ষরা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বিকেলে তিনি জমিতে কাজ করতে গেলে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে তার বাবার ওপর হামলা চালায়।


এলোপাতাড়ি মারধরের পর জমিতে থাকা আগাছা কাটার কাঁচি দিয়ে বাবার হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে যায় তারা। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।


আরও পড়ুন: পিরোজপুরে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু


এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা এর সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন