জমকালো আয়োজনে ২৮ ক্যাটাগরিতে আসছে ‘বাইফা’ অ্যাওয়ার্ড

১ সপ্তাহে আগে
বড় আয়োজনে আসছে দেশের অন্যতম তারকাদের অ্যাওয়ার্ড শো ‘বাইফা’র সিজন ৫। সম্প্রতি রাজধানীর এক পাঁচ তারকা হোটেলের বল রুমে অনুষ্ঠিত হয়েছে অ্যাওয়ার্ড উন্মোচন অনুষ্ঠান। এ অ্যাওয়ার্ডে সর্বমোট ২৮ ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হবে।

জমকালো এ আয়োজনের অ্যাওয়ার্ড উন্মোচন করেছে বাইফা কর্তৃপক্ষ। জুরি বোর্ড মেম্বার, জনপ্রিয় শোবিজ তারকা ও কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন। তারকাদের গ্ল্যামারাস উপস্থিতিতে এ আয়োজন হয়ে ওঠে দারুণ ঝলমলে।

 

নতুন ধারা প্রজেন্টস বাইফা সিজন ৫'-এ এবার চলচ্চিত্র, নাটক, ওটিটি, সঙ্গীত, নাচ, ফ্যাশন ও কনটেন্ট ক্রিয়েশন সেক্টর মিলিয়ে মোট ২৮টি ক্যাটাগরীতে সেরা শিল্পী ও নির্মাতাদের পুরস্কৃত করা হবে। ২০২৫-এর ঈদুল আযহা থেকে ২০২৬-এর ঈদুল ফিতরের কনটেন্টগুলো থেকে সেরাদের বাছাই করা হবে।

 

জুরি পুরস্কারের জন্য সেরাদের বাছাই করবেন প্রখ্যাত অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রোজিনা, নির্মাতা দীপংকর দীপন, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, খুরশিদ আলম, চিত্রনাট্যকার জিনাত হাকিম, এক্সিকিউটিভ প্রোডিউসার মাহজাবীন রেজা চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব তাসনুভা সালাম ও সাংবাদিক আল মাসিদ (রণ)।

 

বাইফার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দর্শক পছন্দের তারকাকে ভোট করতে পারবেন ভক্তরাও।

 

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত

 

‘বাইফা’র সিজন ৫ পুরস্কার প্রদানের দিন জনপ্রিয় তারকাদের রেড কার্পেট ক্যাটওয়াক ছাড়াও থাকবে জমজমাট পারফরম্যান্স ও ফ্যাশন শো। অনুষ্ঠানে নৃত্য কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইভান শাহরিয়ার সোহাগ।

 

আরও পড়ুন: ঈদুল আজহায় আসছে স্পর্শিয়া-তৌসিফের বিশেষ নাটক

 

আগামী ৮ মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে তারকাদের নিয়ে বর্ণিল এ আয়োজন। 

]]>
সম্পূর্ণ পড়ুন