কোয়ার্টার ফাইনালে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিদায় করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। শেষ চারে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, যারা ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের শক্তি প্রমাণ করেছে। ফলে এই লড়াইটি হতে যাচ্ছে অভিজ্ঞতা বনাম ফর্মের এক আকর্ষণীয় দ্বৈরথ।
আরও পড়ুন: নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন
অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের আর্সেনাল ও স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে বিদায় করে আত্মবিশ্বাসী অ্যাতলেটিকো, আর আর্সেনাল এসেছে স্পোর্টিং লিসবনের বাধা পেরিয়ে। দুই দলের খেলার ধরণ ভিন্ন হলেও প্রতিদ্বন্দ্বিতা হবে সমান তালে।
সূচি অনুযায়ী, সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ এপ্রিল। এরপর দ্বিতীয় লেগ হবে ৫ ও ৬ মে। দুই লেগ শেষে জয়ী দুই দল মুখোমুখি হবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে বুদাপেস্টে আগামী ৩০ মে।
| ম্যাচ | তারিখ | সময় | |
| প্রথম লেগ | পিএসজি-বায়ার্ন | ২৮ এপ্রিল | রাত ১টা |
| প্রথম লেগ | অ্যাতলেটিকো-আর্সেনাল | ২৯ এপ্রিল | রাত ১টা |
| দ্বিতীয় লেগ | আর্সেনাল-অ্যাতলেটিকো | ৫ মে | রাত ১টা |
| দ্বিতীয় লেগ | বায়ার্ন-পিএসজি | ৬ মে | রাত ১টা |

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·