চূড়ান্ত হয়ে গেছে ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ১৬টি দল। প্লে-অফ পেরিয়ে শেষ চারটি দল হিসেবে বুধবার (২৫ ফেব্রুয়ারি) শেষ ষোলোয় উঠেছে আতালান্তা, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও গালাতাসারাই।
আর আগের দিন প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুজেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোডো/গ্লিম্ট।
আরও পড়ুন: কষ্টার্জিত জয়ে শেষ ষোলোয় রিয়াল ও পিএসজি, বাদ পড়ল জুভেন্টাস
এবার প্রথম পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থেকে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেয় আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
আগামী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হবে শেষ ষোলোর ড্র।

৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·