দণ্ডপ্রাপ্ত শাহিনুর ইসলাম মোমিনপুর ইউনিয়নের ইউপি সদস্য। অভিযানে তাঁর বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউপি সদস্য শাহিনুর ইসলামের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের নেতৃত্বে সদর থানা-পুলিশের সহায়তায় এই অভিযান চলে।
অভিযান চলাকালে শাহিনুর ইসলামের ঘর থেকে ৫ ব্যারেল (১ হাজার লিটার) ডিজেল উদ্ধার করা হয়। জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে তিনি এই জ্বালানি তেল অবৈধভাবে মজুত করেছিলেন। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: তেল-গ্যাস মজুতের দায়ে বরিশালে তিন ব্যবসায়ীকে জরিমানা
সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম জানান, জব্দকৃত ১ হাজার লিটার ডিজেলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ টাকা। উদ্ধার করা ডিজেল বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। পরবর্তীতে এই জ্বালানি তেল সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হবে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·