‘চুপিচুপি’ দিয়ে আত্মপ্রকাশ করল ‘আর্টবক্স মিউজিক’

২ সপ্তাহ আগে
বাংলা সংগীতাঙ্গনে অডিও ও ভিডিও প্রযোজনায় নতুন মাত্রা যোগ করতে আত্মপ্রকাশ করলো ‘আর্টবক্স মিউজিক’। প্রতিষ্ঠানটি‘চুপিচুপি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা ‘চুপিচুপি’ গানটির গীতিকার ও সুরকার রোহান রাজ। সংগীত পরিচালনা করেছেন পলাশ ফারুকী। ভিডিওটির দিকনির্দেশনায় ছিলেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন সৌরভ ও রেশমি। পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস কে সমীর।

 

নতুন যাত্রা প্রসঙ্গে আর্টবক্স মিউজিক-এর কর্ণধার শম্পা দেওয়ান বলেন,

আর্টবক্স মিউজিক শুধু একটি প্রযোজনা প্রতিষ্ঠান নয়; এটি আমাদের একটি স্বপ্নের বাস্তব রূপ। আমি নিজেও দীর্ঘদিন ধরে সংগীতচর্চা করছি। আমার গাওয়া ৫০টি গানের মিউজিক ভিডিও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। পাশাপাশি আমরা নতুন শিল্পীদের নিয়েও ধারাবাহিকভাবে কাজ করবো।

 

তিনি আরও জানান,

ভবিষ্যতে আর্টবক্স মিউজিক শুধু গানেই সীমাবদ্ধ থাকবে না; নাটক ও ড্রামা নির্মাণের পরিকল্পনাও রয়েছে। মানসম্মত গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলীর মাধ্যমে বিনোদন জগতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।

 

আর্টবক্স-এর ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রতিষ্ঠানটির সার্বিক দায়িত্বে থাকা কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এস কে সমীর বলেন,

আমরা উদীয়মান তরুণ কণ্ঠশিল্পীদের প্রাধান্য দিয়ে নিয়মিতভাবে অডিও-ভিডিও কনটেন্ট প্রযোজনার পাশাপাশি নাটক ও ড্রামা নির্মাণের কাজও ধাপে ধাপে শুরু করেছি। খুব শীঘ্রই আমাদের ড্রামা চ্যানেলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।

 

নির্মাতাদের প্রত্যাশা, ‘চুপিচুপি’ গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং আর্টবক্স মিউজিকের পথচলা সফল ও দীর্ঘস্থায়ী হবে।

 

আরও পড়ুন: সুরের আবেশে আজও অমলিন সন্ধ্যা মুখোপাধ্যায়

 

মানসম্মত সংগীত ও ভিডিও নির্মাণের অঙ্গীকার নিয়ে বাজারে এসেছে আর্টবক্স মিউজিক। প্রতিষ্ঠানটির কর্ণধার শম্পা দেওয়ান পেশায় একজন চিকিৎসক হলেও কণ্ঠশিল্পী হিসেবে সুপরিচিত। সংগীতের প্রতি গভীর অনুরাগ ও দীর্ঘদিনের সৃজনশীল অভিজ্ঞতা থেকেই তার এই নতুন উদ্যোগ।

 

আরও পড়ুন: টাকার বিনিময়ে নৌকার প্রচার, মুখ খুললেন রবি চৌধুরী

]]>
সম্পূর্ণ পড়ুন