চুক্তির পথ সূচিত হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২ সপ্তাহ আগে
পরমাণু ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা কিছু অগ্রগতি হলেও তার মানে এই নয় যে খুব শিগগিরই চুক্তি হবে। তবে চুক্তির জন্য পথের সূচনা হয়েছে। দুই পক্ষের এখনও কিছু বিষয় রয়েছে যা নিয়ে কাজ করতে হবে।

আরাঘচি জানিয়েছেন, ‘গত দফার তুলনায় এবার খুব গম্ভীর আলোচনা হয়েছে, এবং যে পরিবেশে আমরা আমাদের মতামত বিনিময় করেছি তা ছিল ফলপ্রসূ।’

 

তিনি আরও বলেন, ‘কিছু বিষয়ে আমরা একমত হয়েছি এবং কিছু মূল নীতিও ঠিক করেছি। এই নীতির ওপর ভিত্তি করে আমরা শেষ পর্যন্ত একটি নথি প্রণয়নের দিকে এগোব। আমরা আশা করি এটি সম্ভব হবে। তবে নথি প্রণয়নের পর্যায়ে পৌঁছালে প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ধীরে চলবে।’ 

 

‘ইরান পারমাণবিক অস্ত্র চায় না’

 

পরমাণু অস্ত্র বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান বারবার স্পষ্ট করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করতে চায় না। তার ভাষায়, এ ধরনের অস্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা নীতিতে কোনো স্থান পায় না।

 

আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ

 

তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) সদস্য দেশগুলোর গবেষণা, উৎপাদন ও শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার স্বীকৃতি দেয়, যার মধ্যে সমৃদ্ধকরণও অন্তর্ভুক্ত। তার কথায়, ‘এই অধিকার স্বাভাবিক, আলোচনার বাইরে এবং আইনি দিক থেকে বাধ্যতামূলক।’ 

 

‘তৃতীয় দফা আলোচনার তারিখ ঠিক হয়নি’

 

দ্বিতীয় দফার আলোচনা শেষ হওয়ার পর রাষ্ট্রীয় টিভিকে আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা আলোচনার জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তার কথায়, ‘তৃতীয় দফার জন্য কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি।’

 

তিনি আরও জানান, সম্ভাব্য চুক্তির খসড়া তৈরি নিয়ে দুই পক্ষ আরও কাজ করবে। এরপর খসড়া বিনিময় করা হবে এবং তারপর তৃতীয় দফা আলোচনার তারিখ ঠিক করা হবে।

 

‘ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বন্ধ করতে হবে’

 

যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি নিয়ে আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দেয়া বন্ধ করতে হবে।



 

]]>
সম্পূর্ণ পড়ুন