ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, সম্ভবত এই পদে থাকা ব্যক্তিদের মধ্যে তিনিই সবচেয়ে কম চাপের মধ্যে আছেন এবং যুদ্ধ শেষ করার জন্য তার কোনো তাড়া নেই।’
‘আমার হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু ইরানের হাতে নেই — সময় ফুরিয়ে আসছে!’ তিনি লেখেন।
আরও পড়ুন:তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়,‘শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে’ আঘাত
ট্রাম্প আরও জানান, ‘ইরানের নৌবাহিনী সমুদ্রের তলদেশে পড়ে আছে, তাদের বিমান বাহিনী বিধ্বস্ত, তাদের বিমান-বিধ্বংসী ও রাডার অস্ত্রশস্ত্র বিলুপ্ত, নেতারা আর আমাদের সাথে নেই, অবরোধটি নিশ্ছিদ্র ও শক্তিশালী এবং এরপর থেকে পরিস্থিতি কেবল আরও খারাপই হবে — সময় তাদের পক্ষে নেই!’
ট্রাম্প আরও বলেন যে, ইরানের সাথে কেবল তখনই একটি চুক্তি করা হবে ‘যখন তা মার্কিন যুক্তরাষ্ট্র, আমাদের মিত্রদের এবং প্রকৃতপক্ষে, বাকি বিশ্বের জন্য উপযুক্ত ও মঙ্গলজনক হবে।’
এর আগে কয়েক সপ্তাহের মার্কিন-ইসরাইল ও ইরানের সংঘাতের পর ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র-ইরান। এরপর দ্বিতীয় দফা আলোচনায় বসার কথা থাকলেও এখনও তা চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন:কূটনৈতিক অচলাবস্থার জন্য ট্রাম্পের নৌ অবরোধ দায়ী: ইরান
এদিকে, হরমুজে মার্কিন অবরোধ অব্যাহত আছে এবং ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন।
সূত্র: ডন
]]>

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·