বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমরা যারা চিকিৎসক তাদের কাধে অনেক দায়িত্ব। তাই আমাদের
চিকিৎসা সেবাকে মানবসেবা হিসেবে নিতে হবে। এসময় উত্তরজনপদের স্বাস্থ্য-শিক্ষার উন্নয়নের লক্ষে রংপুরে মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় রুপান্তরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আরও পড়ুন: রোজায় তীব্র যানজটে নাকাল রংপুরবাসী
অনুষ্ঠানে ইফতার উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ডা. জাবেদ আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম সাকিল, ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. মোছাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগর ড্যাবের আহবায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ডা: শরিফুল ইসলাম নন্তু, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. মারুফুল হাসান মারুফ ও ডা. হাসান আলী, জেলা ড্যাবের আহ্বায়ক ডা. খালেকুজ্জামান বাদল, সদস্য সচিব ডা. মো. দেলোয়ার হোসেন, ড্যাব রংপুর মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসেন। দোয়া ও ইফতার মাহফিলে, রংপুরের চিকিৎসকগণ, ইন্টার্ন চিকিৎসক, নার্স ও নানা শ্রেণির পেশার মানুষ অংশ নেন।

১ দিন আগে
১






Bengali (BD) ·
English (US) ·