আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া রোজার আনুষ্ঠানিকতা মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায় এবং ভোর রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হবে। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় এমন তথ্য নিশ্চিত করেন, এই মতের অনুসারী ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাটের আনোয়ার হোসেন মামুন।
তিনি আরও জানান, চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (র.) এর অনুসারিরা বিগত ১৯২৮ সাল থেকে এভাবে অর্থাৎ সারাদেশের সঙ্গে মিল না রেখে একদিন আগে রোজা পালন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করছেন।
জেলার হাজীগঞ্জ ছাড়াও ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার এমন অর্ধশত গ্রামে এমন নিয়ম চালু রয়েছে। এমনটাও জানান, আনোয়ার হোসেন মামুন।
আরও পড়ুন: নকলমুক্ত পরীক্ষার কারিগর এবার পূর্ণ শিক্ষামন্ত্রী
সাদ্রা দরবার শরীফের বর্তমান পীরজাদা মুফতি আরিফ চৌধুরী বলেন, ‘কেবল সৌদি আরব নয়-চন্দ্র মাস হিসেব করে বাস্তবতার আলোকে আমরা রোজা পালন করছি। এটি মনগড়া কিংবা হটকারি কোনো সিদ্ধান্ত নয়।’
তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার পরই এখানে তারাবির নামাজ আদায় করা হয়। একই বংশের প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা আবু ইয়াহিয়া মো. জাকারিয়া আল মাদানী বলেন, তার বাবা মাওলানা ইসহাক (র.) অত্যন্ত কামেল এবং বুজুর্গ ব্যক্তি ছিলেন। সেই ১৯২৮ সালে ধর্মীয় দৃষ্টিকোন ব্যাখ্যা করেই এমন রীতিনীতি চালু করেন। ফলে তার দেখানো পথ ধরেই আজ আমাদের দেশের বহুস্থানে রোজা পালন ও ঈদ উদযাপন করা হচ্ছে।’
জেলার ফরিদগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মাওলানা শরীফউদ্দিন চৌধুরী জানান, সিদ্ধান্ত জানার পরই তিনি মুসুল্লিাদের নিয়ে স্থানীয় একটি মসজিদে তারাবির নামাজ আদায় করেন। পাশের টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদ কমিটির সভাপতি, প্রাক্তন প্রধান শিক্ষক শামছুল আরেফিন জানান, রোজার ভাবগাম্ভীর্য এবং পরিত্রতার রক্ষার জন্য এরইমধ্যে বাজারে ব্যবসায়ীদের জানান দেওয়া হয়েছে।

২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·