শনিবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদপুর জেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণার সঙ্গে আরো জানানো হয়, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতেও নতুন এই কমিটিকে নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, পুরনো কমিটি ভেঙে দিয়ে দীর্ঘ কয়েক বছর পর চাঁদপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হওয়ায় দলের সতীর্থদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের প্রত্যাশা তারুণ্য নির্ভর জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুরে আগামীদিনে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন তৈরি করবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: দুই মাস নিষেধাজ্ঞার পর অভয়াশ্রমে আবারও মাছ শিকার শুরু
নতুন কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ সময় সংবাদকে জানান, ছাত্র রাজনীতিতে নেতিবাচক নয়, গুণগত পরিবর্তনে ইতিবাচক রাজনীতি করতে চান তারা। এ জন্য জেলা বিএনপির সভাপতি, সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম এবং জাতীয়তাবাদী শক্তির পক্ষের সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

৩ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·