শুক্রবার (১৩ মার্চ) মুম্বাইয়ে মারা যান অভিনেত্রী। তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। এখন পর্যন্ত তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
জানা যায়, দীর্ঘ সময় ধরেই মিডিয়ার আড়ালে ছিলেন মধু মালহোত্রা। হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় ভাইরাল হতে শুরু করেছে নায়িকার জনপ্রিয় কিছু গান ও সিনেমার বিশেষ মুহূর্তের দৃশ্য।
মধু মালহোত্রার অভিনয় জীবনের শুরু ১৯৭৫ সালে। র্যামসে ব্রাদার্সের হরর ছবি ‘আন্ধেরা’ দিয়ে রুপালি জগতে পা রাখলেও তিনি আলোচনার কেন্দ্রে আসেন ১৯৭৯ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ সিনেমার মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
একে একে কাজ করেছেন ‘আস পাস’, ‘হীর রাঞ্জা’র মতো বলিউডের কালজয়ী সব চলচ্চিত্রে। ১৯৮৩ সালের সুপারহিট সিনেমা ‘হিরো’র বিখ্যাত গান ‘লম্বি জুদাই’-তে এক যাযাবর নারীর বেশে অভিনয় করে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন তিনি। জ্যাকি শ্রফ ও মীনাক্ষী শেষাদ্রির সেই সিনেমায় মধু খুব অল্প সময়ের জন্য পর্দায় থাকলেও তার বিষণ্ণ ও আবেগঘন উপস্থিতি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে দশকের পর দশক।
আরও পড়ুন: ঈদের শপিং করতে গিয়ে থানায় জিডি অভিনেত্রীর
নব্বইয়ের দশকেও নিয়মিত কাজ করেছেন মধু। রাকেশ রোশনের ‘কিং আঙ্কেল’ এবং আমির খান অভিনীত ‘গুলাম’-এর মতো সিনেমাগুলোতেও ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে তার উপস্থিতি ছিল প্রশংসনীয়।
আরও পড়ুন: প্রেমিকা ও প্রাক্তন স্ত্রীকে নিয়ে জন্মদিন উদ্যাপন আমির খানের
২০০০ সালে মুক্তি পাওয়া ‘ওহ বেওয়াফা থি’ ছিল তার অভিনীত শেষ সিনেমা। এরপর অনেকটা প্রচারের আড়ালে চলে যান এই অভিনেত্রী। তবে তার কাজ সময় পেরোলেও স্থায়ী হয়ে থাকবে বলিউড সিনেমার ইতিহাসের পাতায়।
]]>
৪ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·