চলন্ত মোটরসাইকেলে আগুন, নেভালো ফায়ার সার্ভিস

১ সপ্তাহে আগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওভার হিটিংয়ের প্রভাবে একটি মোটরসাইকেল চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নাচোল বাসস্ট্যান্ড বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


অগ্নিকাণ্ডে মোটরসাইকেলের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার পরপরই মোটরসাইকেল থেকে নেমে যান আরোহী। এ ঘটনায় সুস্থ রয়েছে মোটরসাইকেল আরোহী নাচোল উপজেলার বহরইল গ্রামের আব্দুর রশীদের ছেলে আরিফ হোসেন।


স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ধানসুরা থেকে আমনুরার দিকে যাওয়ার পথে নাচোল বাজারে উপস্থিত হলে হঠাৎ করেই আগুন লাগে। পরে টাংকি থেকে আগুন পুরো মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। এরমধ্যেই গাড়ি থেকে নেমে যান মোটরসাইকেল আরোহী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন: পশ্চিমবঙ্গের নির্বাচন: সোনামসজিদ স্থলবন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

নাচোল উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এমদাদুল হক সময় সংবাদকে জানান, ওভার হিটিংয়ের প্রভাবেই এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। চলন্ত অবস্থায় আগুন লাগলে স্থানীয় খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

]]>
সম্পূর্ণ পড়ুন