বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এরপর উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এমন একটি প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে, যেখানে সবাই নিরাপদ ও মর্যাদার সঙ্গে শিক্ষা ও কাজের সুযোগ পাবে।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় তার গৌরবময় অবস্থানে ফিরে যাবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা; তবে তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এজন্য জাতীয় ঐক্য ও সমন্বিত শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কা, গুরুতর আহত চবি শিক্ষার্থী
বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদদের অবদানের কথা স্মরণ করে বলেন, তাদের ইতিহাস সংরক্ষণ ও প্রচার জরুরি।
সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·